লজিক গেট ও সংযুক্ত সার্কিট কি | What is Logic Gate and Combination Circuits
লজিক গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকটি শব্দে সেটি আলোচনা করা সম্ভব নয়, সেজন্যেই এখানে সংক্ষেপে আলোচনা করা হলো:
ইউরোপীয় যুক্তিশাস্ত্রের প্রতিষ্ঠাতা অ্যারিষ্টটল (Aristatle) ও পরবর্তীকালে গণিতজ্ঞ লিবনীজ্ (Lebniz)বিশ্বাস করতেন যে যুক্তিশাস্ত্রের মূল সূত্রগুলি গাণিতিক ভাষায় প্রকাশ করা সম্ভব।
এরপরে বিজ্ঞানী জর্জ বুল (George Boole 1815-1864) যুক্তিশাস্ত্রের এই ধারণাকে সফলভাবে
গাণিতিক ভাষায় প্রকাশ করতে সক্ষম হন। জর্জ বুল তার বিভিন্ন গবেষণাপত্রের মাধ্যমে যে নব্য ধারণা
সম্বলিত যুক্তিনির্ভর বীজগণিত প্রতিষ্ঠা করেন তা পরবর্তীকালে বুলিয়ান বীজগণিত নামে প্রচলিত হয়।
1904 সালে হান্টিংটন (I.V. Huntington) বুল বীজগণিতের স্বতঃসিদ্ধ বা প্রাথমিক শর্ত (Postulates)
তৈরি করে বুল বীজগণিতকে সংজ্ঞায়িত করেন। ব্যবহারিক ক্ষেত্রে বুলিয়ান বীজগণিতকে প্রথম ব্যবহার
করেন ক্লদ শ্যানন (Claude Shannon)। শ্যাননই প্রথম স্যুইচিং অ্যালজেব্রার প্রয়োগ করেন। স্যুইচের
চলমান অবস্থাকে (Switch-on) 1 দ্বারা এবং বন্ধ অবস্থাকে (Switch-off) 0 দ্বারা বোঝান হয়।
বুলিয়ান বীজগণিতের স্যুইচের লজিক (Logic of Switch in Boolean Algebra)
সাধারণ বীজগণিতে আমরা +, -, × এবং ÷ ইত্যাদি ফাংশানগুলি ব্যবহার করি। কিন্তু বুলিয়ান বীজগণিতের
ক্ষেত্রে AND, OR ও NOT ইত্যাদি ফাংশানগুলি ব্যবহৃত হয়। যাদের লজিক গেট বলা হয়।
Computer এর বিষয়ে সহজ ভাবে শেখার জন্য আমাদের ওয়েবসাইটের সাথে আপনি জুড়ে থাকতে পারেন।